১০১। (১) এই অধ্যায়ের বিধানাবলি এবং বিধি দ্বারা নির্ধারিত শর্তাবলি ও বিধি- নিষেধ সাপেক্ষে, বিধিতে বর্ণিত আমদানিকৃত পণ্য বাংলাদেশে অস্থায়ী ব্যবহার এবং পরবর্তীতে পুনঃরপ্তানির উদ্দেশ্যে অস্থায়ী আমদানি পদ্ধতির অধীন আমদানি শুল্ক ও কর পরিশোধ ব্যতীত ছাড় করা যাইবে। (২) কোনো পণ্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে, অস্থায়ী আমদানি পদ্ধতির অধীন ন্যস্ত করা যাইবে, যথা:- (ক) উক্ত পণ্য ব্যবহারের কারণে স্বাভাবিক অবচয় ব্যতীত পণ্যের কোনো পরিবর্তন করা যাইবে না; (খ) পণ্যের প্রকৃতি বা উহার অভীষ্ট ব্যবহারের কারণে, শনাক্তকরণের উপায়ের অবর্তমানে উল্লিখিত পদ্ধতির কোনোরূপ অপব্যবহারের ক্ষেত্র ব্যতীত, অন্য যে কোনো ক্ষেত্রে ইহা…