৯৷ (১) কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা প্রদান জেলা কমিটি নামে প্রতিটি জেলায় একটি করিয়া কমিটি থাকিবে৷ (২) জেলা কমিটি নিম্নবণির্ত সদস্যদের সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) জেলা ম্যাজিস্ট্রেট, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) পুলিশ সুপার (মেট্রোপলিটন এলাকার বাহিরে); (গ) পুলিশ কমিশনার কর্তৃক মনোনীত অতিরিক্ত পুলিশ কমিশনার পদমযার্দার নিম্নে নহেন এমন একজন পুলিশ কর্মকর্তা (মেট্রোপলিটন এলাকার জন্য); (ঘ) জেলা কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট বা ক্ষেত্রমত, সুপারিনটেনডেন্ট; (ঙ) পাবলিক প্রসিকিউটর; (চ) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; (ছ) জেলা শিশু বিষয়ক কর্মকর্তা; (জ) জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত…