৭৷ জাতীয় কমিটির দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) কোন কয়েদির ১০ (দশ) বত্সরের অধিক সাজাপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের বিষয়টি যাচাই-বাছাইপূর্বক সুপারিশ প্রদান করা; (খ) এই আইনের অধীন মঞ্জুরকৃত বিশেষ সুবিধা বাতিলের বিষয়ে সুপারিশ প্রদান করা; (গ) দফা (ক) ও (খ) এ প্রদত্ত সুপারিশ বাস্তবায়নার্থ প্রশাসনিক আদেশ জারীর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা; (ঘ) ধারা ৩ এ উল্লিখিত বিশেষ সুবিধা ছাড়াও অন্য কোন সুবিধাকে বিশেষ সুবিধা হিসাবে ঘোষণার জন্য সরকারের নিকট সুপারিশ প্রেরণ করা; (ঙ) বিশেষ সুবিধা মঞ্জুরের লক্ষ্যে কয়েদি কর্তৃক প্রদত্ত মুচলেকার শর্ত নির্ধারণ করা; (চ) জেলা কমিটির…