৬৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা প্রদান জাতীয় কমিটি নামে একটি কমিটি থাকিবে৷ (২) জাতীয় কমিটি নিম্নবণির্ত সদস্যদের সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, যিনি ইহার কো-চেয়ারম্যানও হইবেন; (গ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; (ঘ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; (ঙ) মহা-পুলিশ পরিদর্শক; (চ) কারা অধিদপ্তর এর মহা-পরিদর্শক; (ছ) সমাজসেবা অধিদপ্তর এর মহা-পরিচালক; (জ) পরিচালক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা; (ঝ) সরকার কর্তৃক মনোনীত দুইজন সমাজকর্মী, অন্মধ্যে…