৫৷ নিম্নবণির্ত শ্রেণীর কয়েদি এই আইনের অধীন প্রদত্ত বিশেষ সুবিধা পাওয়ার অধিকারী হইবেন না, যথাঃ- (ক) মৃত্যুদণ্ডে দন্ডিত কয়েদি; (খ) যে কোন অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত কয়েদি; (গ) রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতা কিংবা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দণ্ডিত কয়েদি; (ঘ) বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন এবং মাদ্রকদ্রব্য সংশ্লিষ্ট যে কোন আইনের অধীন সংঘটিত অপরাধে দন্ডিত কয়েদি৷