২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “আদালত” অর্থ বাংলাদেশ সুপ্রীমকোর্টসহ যে কোন আদালত; (খ) “কয়েদী” অর্থ যে কোন অপরাধে সাজাপ্রাপ্ত নারী; (গ) “কারাগার” অর্থ Prisons Act, 1894 (Act No. IX of 1894) এর section 3() এ সংজ্ঞায়িত “prison”; (ঘ) “জাতীয় কমিটি” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা প্রদান জাতীয় কমিটি; (ঙ) “জেলা কমিটি” অর্থ ধারা ৯ এর অধীন গঠিত কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা প্রদান জেলা কমিটি; (চ) “প্রবেশন অফিসার’’ অর্থ ধারা ১৭ এর অধীন নিয়োগপ্রাপ্ত কোন প্রশেন অফিসার; (ছ) “বিশেষ সুবিধা” অর্থ ধারা ৩ এ বর্ণিত বিশেষ…