১৫৷ (১) এই আইনের ধারা ১৪ এর অধীন প্রদত্ত কোন শর্ত কোন কয়েদি লঙ্ঘন করিলে প্রবেশন অফিসার উক্ত শর্ত লংঘনের বিষয়ে জাতীয় কমিটি বা ক্ষেত্রমত, জেলা কমিটির নিকট বিস্তারিত প্রতিবেদন দাখিল করিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর জাতীয় কমিটি বা ক্ষেত্রমত, জেলা কমিটি প্রতিবেদন বিবেচনাপূর্বক উক্ত কয়েদিকে ব্যক্তিগতভাবে শুনানীর সুযোগ প্রদান করিয়া ক্ষেত্রমত, প্রদত্ত বিশেষ সুবিধা বাতিল করিবার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর নিকট সুপারিশ প্রেরণ করিবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন প্রেরিত সুপারিশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত বিশেষ সুবিধা বাতিল সংক্রান্ত প্রশাসনিক আদেশ জারী করিবে৷ (৪) উপ-ধারা…