১২৷ (১) ধারা ৪ এর অধীন বিশেষ সুবিধা পাওয়ার অধিকারী কোন কয়েদি বিশেষ সুবিধাপ্রাপ্তির লক্ষ্যে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় কমিটি বা ক্ষেত্রমত, জেলা কমিটির নিকট আবেদন করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর বিধান সত্ত্বেও কোন কয়েদি বিশেষ সুবিধা পাওয়ার অধিকারী হইলে প্রবেশন অফিসার উক্ত কয়েদির সুবিধাপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করিবার লক্ষ্যে জাতীয় কমিটি বা ক্ষেত্রমত, জেলা কমিটির নিকট প্রতিবেদন দাখিল করিবেন৷