৭। এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, অধিদপ্তর নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিতে পারিবে, যথা:- (ক) ধারা ১০ এ উল্লিখিত সরকারি গেজেটে প্রকাশিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা ও ডাটাবেজ সংরক্ষণ, প্রয়োজন অনুযায়ী সংশোধন এবং হালনাগাদ আকারে সরকারি গেজেটে প্রকাশের জন্য সুপারিশ; (খ) ধারা ১১ এ উল্লিখিত সরকারি গেজেটে প্রকাশিত আহত জুলাই যোদ্ধাদের তালিকা ও ডাটাবেজ সংরক্ষণ, প্রয়োজন অনুযায়ী সংশোধন এবং হালনাগাদ আকারে সরকারি গেজেটে প্রকাশের জন্য সুপারিশ; (গ) জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধন ও পুনর্বাসনের লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত এককালীন ও মাসিক আর্থিক সহায়তা প্রদান;…