৫। (১) অধিদপ্তরের জন্য সরকার কর্তৃক অনুমোদিত একটি সিলমোহর থাকিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত সিলমোহরের নকশা বা আকার, প্রকৃতি ও বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত হইবে এবং উহা সরকার কর্তৃক নির্দেশিত স্থান ও পদ্ধতিতে ব্যবহার করা যাইবে। (৩) অধিদপ্তরের সিলমোহর মহাপরিচালকের হেফাজতে থাকিবে এবং তাঁহার উপস্থিতি ব্যতিরেকে কোনো দলিলে উক্ত সিলমোহর ব্যবহার করা যাইবে না এবং তাঁহার উপস্থিতির প্রতীক হিসাবে তিনি সিলযুক্ত দলিলে স্বাক্ষর করিবেন।