২৫। (১) এই অধ্যাদেশ কার্যকর হইবার সাথে সাথে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের ১১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ২৭ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের প্রজ্ঞাপন নং ০৪.০০.০০০০.৭১২.৯৯.০১৫.২১.১২৬ দ্বারা গঠিত ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’, অতঃপর বিলুপ্ত সেল বলিয়া অভিহিত, বিলুপ্ত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন বিলুপ্তি সত্ত্বেও- (ক) বিলুপ্ত সেল কর্তৃক কৃত কোনো কাজ বা গৃহীত কোনো ব্যবস্থা বা জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন এই অধ্যাদেশের অধীন কৃত, গৃহীত বা জারীকৃত বলিয়া গণ্য হইবে; এবং (খ) বিলুপ্ত সেলের- (অ) স্থাবর ও অস্থাবর সকল…