২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (ক) “অধিদপ্তর” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’; (খ) “আর্থিক সহায়তা” অর্থ সরকার কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাকে প্রদেয় এককালীন ও মাসিক অনুদান; (গ) “চিকিৎসা সহায়তা” অর্থ জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের প্রদেয় চিকিৎসা সহায়তা; (ঘ) “জুলাই গণঅভ্যুত্থান” অর্থ ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্ট মাসে ছাত্রজনতার সম্মিলিত বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত গণঅভ্যুত্থান; (ঙ) “জুলাই গণঅভ্যুত্থানে শহিদ” অর্থ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন…