১৮। (১) অধিদপ্তরের একটি তহবিল থাকিবে যাহা ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ এবং জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন তহবিল’ নামে অভিহিত হইবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান, সাহায্য ও মঞ্জুরি; (খ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) কোনো বিদেশি সরকার, সংস্থা বা কোনো আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; এবং (ঘ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ নিম্নবর্ণিত উদ্দেশ্যে ব্যয় করা যাইবে, যথা:- (ক) জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য বা জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা বা পুনর্বাসন বা…