১৩। (১) জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য এবং সকল শ্রেণির আহত জুলাই যোদ্ধা বিধি দ্বারা নির্ধারিত হারে এককালীন ও মাসিক আর্থিক সহায়তা পাইবার অধিকারী হইবেন। (২) জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বা অনুরূপ বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।