১২। (১) জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে আহত জুলাই যোদ্ধাগণ, আহত হইবার ধরন অনুযায়ী, নিম্নবর্ণিত ৩ (তিন) টি শ্রেণিতে শ্রেণিভুক্ত হইবেন, যথা:- ক্রমিক নং শ্রেণি আহতের ধরন আহতের ধরন ভিত্তিক বিবরণ (১) (২) (৩) (৪) ১। শ্রেণি- “ক” অতি গুরুতর আহত নিম্নবর্ণিত জুলাই যোদ্ধাগণ অতি গুরুতর আহত বলিয়া বিবেচিত হইবেন, যথা:- (ক) ন্যূনতম এক চোখ বা হাত বা পা ক্ষতিগ্রস্ত হইয়া স্বাধীনভাবে জীবনযাপনের অনুপযোগী; (খ) সম্পূর্ণ দৃষ্টিহীন; (গ) সম্পূর্ণভাবে মানসিক বিকারগ্রস্ত; (ঘ) অঙ্গহানি; এবং (ঙ) গুরুতর আহত হইয়া…