১১। (১) সরকার, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের প্রজ্ঞাপন নং ৪৮.০০.০০০০.০০৪.৩৭.০০২.২০২৫.২৫ দ্বারা সরকারি গেজেটে জুলাই গণঅভ্যুত্থানে “ক” শ্রেণিভুক্ত যে ৪৯৩ (চারশত তিরানব্বই) জন ‘অতি গুরুতর আহত’ জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করিয়াছে উহা এই অধ্যাদেশের অধীন প্রণীত ও প্রকাশিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (২) সরকার, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের প্রজ্ঞাপন নং ৪৮.০০.০০০০.০০৪.৩৭.০০২.২০২৫.২৬ দ্বারা সরকারি গেজেটে জুলাই গণঅভ্যুত্থানে “খ” শ্রেণিভুক্ত যে ৯০৮ (নয়শত আট) জন ‘গুরুতর আহত’ জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করিয়াছে উহা এই…