৬। (১) জাদুঘরের নিম্নবর্ণিত ব্যবস্থাপনা বিভাগ থাকিবে, যথা:- (ক) প্রশাসন, হিসাব ও প্রশিক্ষণ বিভাগ; (খ) নিরাপত্তা বিভাগ; (গ) নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগ; (ঘ) নিদর্শন প্রদর্শন ও প্রদর্শনী বিভাগ; (ঙ) গবেষণা বিভাগ; (চ) তথ্য প্রযুক্তি বিভাগ; (ছ) ফিল্ম ও মাল্টিমিডিয়া বিভাগ; (জ) প্রকৌশল, অবকাঠামো সংরক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ; (ঝ) জনসংযোগ বিভাগ; (ঞ) গ্রন্থাগার, মুদ্রণ ও প্রকাশনা বিভাগ; এবং (ট) সংরক্ষণ রসায়নাগার বিভাগ। (২) পর্ষদ জাদুঘরের প্রয়োজন অনুযায়ী নূতন বিভাগ সৃজনসহ বিভাগ পুনর্বিন্যাস করিতে পারিবে, তবে ইহাতে আর্থিক সংশ্লিষ্টতা থাকিলে সরকারের পূর্বানুমোদন আবশ্যক হইবে। (৩)…