৩১। এই অধ্যাদেশ কার্যকর হইবার অব্যবহিত পূর্বে- (ক) জাদুঘর সংশ্লিষ্ট কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সম্পাদিত কোনো চুক্তি বা দলিল বা প্রদত্ত কোনো অনুমোদন বা ঘোষিত কোনো নিদর্শন এই অধ্যাদেশের অধীন কৃত, গৃহীত, সম্পাদিত, প্রদত্ত বা ঘোষিত বলিয়া গণ্য হইবে; (খ) জাদুঘরের অনুকূলে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ, অধিকার ও স্বার্থ, দায়, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ বিনিয়োগ, সকল হিসাব বহি, রেকর্ড ও অন্যান্য দলিলপত্র জাদুঘরের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে; (গ) জাদুঘরের নামে দায়েরকৃত কোনো মামলা বা তদ্কর্তৃক দায়েরকৃত কোনো মামলা থাকিলে উহা এই অধ্যাদেশের অধীন প্রতিষ্ঠিত জাদুঘরের নামে বা তদ্কর্তৃক দায়েরকৃত…