৯। (১) কোন ব্যক্তি ধারা ৫ এর বিধান লংঘন করিলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অন্যূন ২ (দুই) বৎসর বা অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধী কোন সরকারি কর্মকর্তা হইলে, তাহার বিরুদ্ধে উক্ত উপ-ধারায় উল্লিখিত দণ্ড ছাড়াও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।