৭ক। (১) সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একজন রেজিস্ট্রার জেনারেল এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরির শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (২) রেজিস্ট্রার জেনারেল এর দায়িত্ব ও কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে।