৭৷ (১) কোন ব্যক্তির নিবন্ধন করার জন্য তথ্যের সত্যতা যাচাই এর প্রয়োজনে নিবন্ধক নিজে অথবা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দ্বারা তদন্ত করিতে পারিবেন৷ (২) নির্দিষ্ট সময়ের কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন করা না হইলে নিবন্ধক সংশ্লিষ্ট ব্যক্তির পিতা মাতা বা পুত্র বা কন্যা বা অভিভাবক অথবা নির্ধারিত কোন ব্যক্তিকে জন্ম ও মৃত্যুর তথ্য প্রদানের নির্দেশ সম্বলিত নোটিশ জারী করিতে পারিবেন৷ (৩) উপ-ধারা (১) এর অধীন তদন্তের স্বার্থে নিবন্ধক বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিবন্ধন বহি তলব করিতে এবং প্রয়োজনে কোন ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের নোটিশ দিতে পারিবেন৷