৬৷ নিবন্ধকের নিম্নবর্ণিত দায়িত্ব থাকিবে, যথা:- (ক) সকল ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা; (খ) নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, এবং ফরম, রেজিস্টার ও সনদ ছাপানো অথবা সংগ্রহ; (গ) নিবন্ধন সংক্রান্ত কার্যাবলী, নথিপত্র এবং নিবন্ধন বহি সংরক্ষণ করা; (ঘ) জন্ম ও মৃত্যু সনদ সরবরাহ করা; এবং (ঙ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন দায়িত্ব৷