২১। (১) এই আইন বা তদধীন প্রণীত বিধির কোন বিধান লঙ্ঘনকারী ব্যক্তি অনধিক ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন ব্যক্তি জন্ম বা মৃত্যু নিবন্ধনের জন্য মিথ্যা তথ্য প্রদান করেন বা এমন কোন লিখিত বর্ণনা বা ঘোষণা প্রদান করেন, যাহা তিনি মিথ্যা বলিয়া জানেন বা বিশ্বাস করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি অনধিক ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ডে অথবা অনধিক ১ (এক) বৎসর বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন। (৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন নিবন্ধক উপ-ধারা (২) এ উল্লিখিত মিথ্যা তথ্য, লিখিত বর্ণনা বা ঘোষণা সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও…