২০। (১) নিবন্ধকের কোন আদেশের বিরু্দ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আদেশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিম্নবর্ণিত কর্তৃপক্ষের নিকট আপীল করিতে পারিবেন, যথাঃ- (ক) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা সদস্যের আদেশের বিরু্দ্ধে উপজেলা নির্বাহী অফিসার; (খ) পৌরসভার মেয়র বা প্রশাসক অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কাউন্সিলরের আদেশের বিরু্দ্ধে জেলা ম্যাজিস্ট্রেট; (গ) ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার আদেশের বিরু্দ্ধে জেলা ম্যাজিস্ট্রেট; (ঘ) সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা কাউন্সিলরের আদেশের…