২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী না হইলে, এই আইনে,- (ক) “অভিভাবক” অর্থ The Guardians and Wards Act, 1890 (Act VIII of 1890) এ সংজ্ঞায়িত অভিভাবক; (খ) “ইউনিয়ন পরিষদ” অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর অধীন গঠিত কোন ইউনিয়ন পরিষদ; (গ) “ওয়ার্ড” অর্থ সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের কোন ওয়ার্ড; (ঘ) “কাউন্সিলর” অর্থ সিটি কর্পোরেশন বা পৌরসভার কোন কাউন্সিলর; (ঙ) “ক্যান্টনমেন্ট” অর্থ Cantonments Act, 1924 (Act II of 1924) এর অধীন গঠিত কোন ক্যান্টনমেন্ট; (চ) “জন্ম বা মৃত্যু সনদ” অর্থ নিবন্ধন বহিতে লিপিবদ্ধ তথ্যের ভিত্তিতে নিবন্ধক কর্তৃক প্রদত্ত জন্ম বা মৃত্যু…