১৮৷ (১) কোন ব্যক্তির বয়স, জন্ম ও মৃত্যু বৃত্তান্ত প্রমাণের ক্ষেত্রে কোন অফিস বা আদালতে বা স্কুল-কলেজে বা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে এই আইনের অধীন প্রদত্ত জন্ম বা মৃত্যু সনদ সাক্ষ্য হিসাবে বিবেচ্য হইবে৷ (২) নিবন্ধন সংক্রান্ত সকল নথিপত্র ও নিবন্ধন বহি The Evidence Act, 1872 (Act I of 1872) এর Public Document (সাধারণ দলিল) যেই অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে Public Document (সাধারণ দলিল) বলিয়া গণ্য হইবে৷ (৩) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত বিষয়াদির ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য এই আইনের অধীন প্রদত্ত জন্ম সনদ ব্যবহার করিতে হইবে, যথা:- (ক) পাসপোর্ট ইস্যু; (খ) বিবাহ নিবন্ধন; (গ)…