১৫ক। ভুল তথ্য প্রদান বা মিথ্যা ঘোষণার কারণে কোন জন্ম বা মৃত্যু সনদ প্রদান করা হইলে, উহা বাতিলের জন্য নির্ধারিত ফিসহ কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে ধারা ১৫ এর উপ-ধারা (২) হইতে (৬) এর বিধান অনুসরণক্রমে নিবন্ধক সংশ্লিষ্ট জন্ম বা মৃত্যু সনদ বাতিল করিবেন এবং তদনুসারে নিবন্ধন বহির সংশ্লিষ্ট অংশ সংশোধনক্রমে স্বাক্ষর করিবেন।