১৫। (১) নিবন্ধন বহিতে বা, ক্ষেত্রমত, জন্ম বা মৃত্যু সনদে কোন ভুল তথ্য লিপিবদ্ধ হইয়া থাকিলে, উহা সংশোধনের জন্য নির্ধারিত ফিসহ সংশ্লিষ্ট নিবন্ধকের বরাবরে আবেদন করা যাইবে। (২) জন্ম বা মৃত্যু সনদ প্রদানের ৯০ (নববই) দিনের মধ্যে উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্ত হইলে, নিবন্ধক উক্ত আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে- (ক) আবেদন যথাযথ মনে করিলে- (অ) নিবন্ধন বহি বা, ক্ষেত্রমত, জন্ম বা মৃত্যু সনদ সংশোধন করিবেন; (আ) নিবন্ধন বহির সংশোধিত স্থানে তারিখসহ স্বাক্ষর প্রদান করিবেন; এবং (ই) সংশোধিত আকারে একটি নূতন জন্ম বা মৃত্যু সনদ প্রদান করিয়া ইতিপূর্বে প্রদত্ত সনদ সংরক্ষণের উদ্দেশ্যে আবেদনকারীর…