১৪৷ (১) নিবন্ধক নির্ধারিত পদ্ধতি ও ফরমে নিবন্ধন বহি সংরক্ষণ করিবেন এবং নিবন্ধন বহি স্থায়ী রেকর্ড হিসাবে গণ্য হইবে৷ (২) নিবন্ধন বহি হারাইয়া গেলে বা বিনষ্ট হইলে নিবন্ধক উহার জন্য দায়ী থাকিবেন৷ (৩) নিবন্ধন বহি ছাড়া জন্ম বা মৃত্যু সংক্রান্ত তথ্য নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করা যাইবে৷