১০৷ জন্ম নিবন্ধনের পূর্বে শিশুর নাম নির্ধারণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, কোন শিশুর নাম নির্ধারণ করা না হইলে উক্ত শিশুর জন্ম নিবন্ধন করা যাইবে এবং সেইক্ষেত্রে নিবন্ধনের পরবর্তী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে তাহার নাম সরবরাহ করিতে হইবে৷