৭। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থ দ্বারা নিম্নরূপ প্রকল্প প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে, যথা :- (ক) সরকারের চলমান উন্নয়ন ও অনুন্নয়ন কর্মসূচীর অতিরিক্ত হিসাবে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিশেষ কর্মসূচী বাস্তবায়নকল্পে ট্রাস্টের মাধ্যমে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হইবে; (খ) সরকার কর্তৃক প্রণীত Bangladesh Climate Change Strategy and Action Plan, 2009 এর আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বেসরকারি গবেষণা ইনস্টিটিউট বা সংস্থা এ সংক্রান্ত প্রকল্প বা কর্মসূচী প্রণয়ন করে ট্রাস্টি বোর্ডে দাখিল করিবে; (গ) সংশ্লিষ্ট মন্ত্রণালয়. বিভাগ বা…