২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’চেয়ারম্যান’’ অর্থ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান; (২) ’’ট্রাস্ট’’ অর্থ এই আইনের অধীন গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট; (৩) ’’তহবিল’’ অর্থ ধারা ১৫ এ উল্লিখিত ’জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল’; (৪) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৫) ’’ট্রাস্টি বোর্ড’’ অর্থ এই আইনের ধারা ৯ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড; (৬) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৭) ’’সদস্য’’ অর্থ ট্রাস্টি বোর্ডের সদস্য অথবা কারিগরি কমিটির সদস্য; (৮) ’’কারিগরি কমিটি’’ অর্থ এই আইনের অধীন গঠিত কারিগরি কমিটি।