১৪। (১) কারিগরি কমিটির সভা, আহবায়কের সম্মতিক্রমে আহবান করা যাইবে এবং আহবায়ক কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে। (২) কারিগরি কমিটির আহবায়ক সভায় সভাপতিত্ব করিবেন। (৩) কারিগরি কমিটির সভার সিদ্ধান্তের বিষয়ে ট্রাস্টি বোর্ডকে অবহিত রাখিতে হইবে এবং ট্রাস্টি বোর্ডের সুনির্দিষ্ট পরামর্শ থাকিলে কমিটি তা অনুসরণ করিবে।