৫৬৷ (১) The Jagannath College Act, 1920 (Act XVI of 1920) এতদ্দ্বারা রহিত করা হইল এবং উক্তরূপ রহিতকরণের সংগে সংগে সরকারী জগন্নাথ কলেজও বিলুপ্ত হইবে৷ (২) সরকারী জগন্নাথ কলেজ, অতঃপর বিলুপ্ত কলেজ বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবার সঙ্গে সঙ্গে- (ক) বিলুপ্ত কলেজের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্যান্য সকল দাবি, অধিকার, দায়-দেনা ও ঋণ বিশ্ববিদ্যালয়ের সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, সম্পত্তি, অর্থ, দাবী, অধিকার, দায়-দেনা ও ঋণ বলিয়া গণ্য হইবে৷ তবে বিলুপ্ত কলেজের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ ও সম্পদের পরিসংখ্যানপত্র (Inventory) প্রস্তুত…