৭৪৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ, সরকারের পূর্বানুমোদনক্রমে, এই আইনের বা কোন বিধির বিধানের সহিত অসমঞ্জস না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া অনুরূপ প্রবিধানে নিম্নরূপ সকল অথবা যে কোন বিষয়ে প্রবিধান করা যাইবে, যথা :- (ক) পরিষদের কার্যাবলী পরিচালনা; (খ) পরিষদের সভায় কোরাম নির্ধারণ; (গ) পরিষদের সভায় প্রশ্ন উত্থাপন; (ঘ) পরিষদের তলবী সভা আহ্বান; (ঙ) পরিষদের সভার কার্যবিবরণী লিখন; (চ) পরিষদের সভায় গৃহীত প্রস্তাবের বাস্তাবায়ন; (ছ) কমিটি গঠন এবং উহার কার্য পরিচালনা; (জ) সাধারণ সীল মোহরের হেফাজত ও ব্যবহার; (ঝ) পরিষদের কোন…