৭৩৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার , ধারা ২০ এর অধীন নির্বাচন পরিচালনা ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত বিষয়াদি ব্যতিত অন্যান্য বিষয়ে, , সরকারী গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- (ক) পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের ক্ষমতা ও দায়িত্ব; (খ) পরিষদের বাণিজ্যিক প্রতিষ্ঠানাদি সম্পর্কিত প্রকল্পের পরিচালনা এবং বাস্তবায়ন পদ্ধতি; (গ) পরিষদের পক্ষে চুক্তি সম্পাদন করার বিধান; (ঘ) পরিষদের কার্যাদি নিষ্পন্ন সংক্রান্ত বিধান; (ঙ) পরিষদ কর্তৃক যে সকল…