৫৷ ধারা ৬১ এর বিধান সাপেক্ষ, পরিষদের মেয়াদ উহার প্রথম সভার তারিখ হইতে পাঁচ বৎসর হইবে : তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নির্বাচিত নূতন পরিষদ উহার প্রথম সভায় মিলিত না হওয়া পর্যন্ত পরিষদ কার্য চালাইয়া যাইবে৷ জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ ২০০০ সনের ১৯ নং আইনের ধারা ৫ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ৫ এর প্রান্তস্থিত ‘‘:’’ কোলন চিহ্নের পরিবর্তে ‘‘।’’ দাড়ি চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং শর্তাংশটি বিলুপ্ত হইবে।