৪৷ (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে পরিষদ গঠিত হইবে, যথা :- (ক) একজন চেয়ারম্যান; (খ) পনের জন সদস্য; এবং (গ) সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য৷ (২) চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যগণ ধারা ১৭ এর অধীন গঠিত নির্বাচক মণ্ডলীর ভোটে নির্বাচিত হইবেন৷ (৩) চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যগণ নির্ধারিত পারিশ্রমিক, বিশেষ অধিকার, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করিবেন৷ জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ ২০০০ সনের ১৯ নং আইনের ধারা ৪ এর সংশোধন ২। জেলা পরিষদ আইন, ২০০০ (২০০০ সনের ১৯ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৪ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা :- ‘‘(১) নিম্নবর্ণিত…