৯। (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, নির্বাহী কাউন্সিল উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) প্রতি ৬ (ছয়) মাসে নির্বাহী কাউন্সিলের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে। (৩) নির্বাহী কাউন্সিলের সদস্য-সচিব, চেয়ারম্যানের সম্মতিক্রমে, লিখিত নোটিশ দ্বারা কাউন্সিলের সভা আহবান করিবেন। (৪) চেয়ারম্যান নির্বাহী কাউন্সিলের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণ কর্তৃক, তাহাদের মধ্য হইতে, মনোনীত কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৫) নির্বাহী কাউন্সিলের সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন…