৮। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের নির্বাহী কাউন্সিল গঠিত হইবে, যথা :- (ক) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (গ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন…