৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউটের একজন উপদেষ্টা থাকিবেন। (২) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী উপ-ধারা (১) এ উল্লিখিত উপদেষ্টার দায়িত্ব পালন করিবেন। (৩) এই আইনের যথাযথ বাস্তবায়নের জন্য উপদেষ্টা নির্বাহী কাউন্সিলকে প্রয়োজনীয় দিক-নিদের্শনা প্রদান করিতে পারিবেন।