৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথাঃ- (১) যুবদের জন্য উচ্চ শিক্ষা ও গবেষণা কর্মসূচি গ্রহণ এবং ইনস্টিটিউট কর্তৃক উপযুক্ত বলিয়া বিবেচিত কোন বিষয় বা বিষয়সমূহের উপর শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ; (২) প্রশিক্ষিত মানবসম্পদ হিসাবে যুবদের বিকাশের লক্ষ্যে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রশিক্ষণ প্রদান; (৩) যুব কর্মের অভিঘাত বিশ্লেষণ (impact analysis) ও চিন্তা-কেন্দ্র (think-tank) হিসাবে দায়িত্ব পালন; (৪) একাডেমিক ডিগ্রি, ডিপ্লোমা, সনদ বা উপাধি প্রদান; (৫) যুব বিষয়ক নীতি ও উদ্ভাবনী পরিকল্পনা প্রণয়ন এবং যুব কর্মকে সহায়তা প্রদান করিবার লক্ষ্যে প্রয়োজনীয়…