২৭। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, Establishment of the National Youth Centre শীর্ষক প্রকল্প দ্বারা প্রতিষ্ঠিত শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র, অতঃপর উক্ত কেন্দ্র বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন বিলুপ্ত হওয়া সত্ত্বেও, উক্ত কেন্দ্র কর্তৃক কৃত কোনো কাজ বা গৃহীত কোন ব্যবস্থা, ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি বা প্রদত্ত সার্টিফিকেট ইনস্টিটিউট কর্তৃক কৃত, গৃহীত, ইস্যুকৃত বা প্রদত্ত বলিয়া গণ্য হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন উক্ত কেন্দ্র বিলুপ্ত হইবার সঙ্গে সঙ্গে উক্ত কেন্দ্র এর- (ক) সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে…