২০। (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি ও অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বিদেশি সরকার বা সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ; (গ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ, ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত দান বা অনুদান; (ঘ) কোর্স ফিসহ সকল প্রকার ফি, চার্জ, ইত্যাদি বাবদ প্রাপ্ত অর্থ; এবং (ঙ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের সকল অর্থ কোনো তপশিলি ব্যাংকে ইনস্টিটিউটের নামে জমা রাখিতে হইবে। ব্যাখ্যা।- ’’তপশিলি ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article…