২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “ইনস্টিটিউট” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট; (২) “একাডেমিক কাউন্সিল” অর্থ ধারা ১১ এর অধীন গঠিত একাডেমিক কাউন্সিল; (৩) “চেয়ারম্যান” অর্থ নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান; (৪) “তহবিল” অর্থ ধারা ২০ এর অধীন গঠিত তহবিল; (৫) “নির্বাহী কাউন্সিল” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত নির্বাহী কাউন্সিল; (৬) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৭) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৮) “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President’s Order No. 10…