১৬। (১) ইনস্টিটিউটের একজন মহাপরিচালক থাকিবেন। (২) যুব উন্নয়ন ও গবেষণা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিকে সরকার মহাপরিচালক হিসাবে নিযুক্ত করিবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি- (ক) নির্বাহী কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; (খ) নির্বাহী কাউন্সিলের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; এবং (গ) সরকার কর্তৃক, সময় সময়, তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবেন। (৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা, বা অন্য কোন কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ…