১১। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত বিষয়াবলি তদারকি এবং এই সকল বিষয়ে ইনস্টিটিউটকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করিবার জন্য ইনস্টিটিউটের একটি একাডেমিক কাউন্সিল থাকিবে। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথাঃ- (ক) মহাপরিচালক, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপ-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (গ) পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল; (ঘ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর কর্তৃক মনোনীত প্রশিক্ষণ বা গবেষণা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ একজন…