১০। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নির্বাহী কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) ইনস্টিটিউটের প্রশাসনিক ও অন্য সকল কার্যক্রমের বিষয়ে নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ; (খ) ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত কোর্সের মেয়াদ নির্ধারণ, প্রদত্ত ডিগ্রি ও অন্যান্য সম্মান-সূচক উপাধির নামকরণ এবং, প্রয়োজন অনুযায়ী, সংশোধন; (গ) গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু ও ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত কোর্সসমূহের মান নিশ্চিতকরণ ও একাডেমিক উৎকর্ষের মাপকাঠি নির্ধারণ; এবং (ঘ) ইনস্টিটিউটের জন্য সম্পদ সংগ্রহ ও সম্পদের ব্যবহারের বিষয়ে পরামর্শ প্রদান।