৯। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ১ (এক) জন নির্বাহী চেয়ারম্যান ও নিম্নবর্ণিত ছয়টি বিশেষায়িত উইং গঠনপূর্বক উহাদের প্রধান, যাহারা হইবেন কর্তৃপক্ষের সদস্য- তাহাদের সমন্বয়ে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ গঠন করিবে, যথা:- (ক) সদস্য ও প্রধান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা ও ব্যবস্থাপনা উইং; (খ) সদস্য ও প্রধান, করিগরি (technical) ও মাননির্ধারণ (standards) উইং; (গ) সদস্য ও প্রধান, প্রশাসন, উন্নয়ন এবং আর্থিক ব্যবস্থাপনা উইং; (ঘ) সদস্য ও প্রধান, আইন বিষয়ক কার্যক্রম, আইনানুগ অনুবর্তিতা (Compliance) ও প্রয়োগ (enforcement) উইং; (ঙ) সদস্য ও…