৬৩। (১) এই অধ্যাদেশের অন্য কোনো বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সংক্ষুব্ধতা নিরসন কাউন্সিল উহার উপর অর্পিত দায়িত্ব পালনকালে নিম্নবর্ণিত ক্ষমতাসমূহ প্রয়োগ করিতে পারিবে, যথা:- (ক) যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে ম্যানুয়াল বা ডিজিটাল নথি তলব; (খ) সংক্ষুব্ধতার বিষয়বস্তু নির্ধারণকল্পে পক্ষভুক্ত যে কোনো ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করিবার জন্য নোটিশ প্রদান; (গ) সাক্ষীকে নোটিশ প্রদান; (ঘ) যে কোনো বিশেষজ্ঞের মতামত গ্রহণ। (২) সংক্ষুব্ধতা নিরসন কাউন্সিল প্রয়োজনে কোনো নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তির মতামত গ্রহণ করিতে পারিবে। (৩) দেশে প্রচলিত অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার…